← হোমে ফিরুন

অ্যাকাউন্ট ও ডেটা মোছা

অ্যাপের ভেতর থেকে অনুরোধ

১. Trust Digital Clerk-এ (ওয়েবসাইট বা Android অ্যাপ) লগইন করুন।

২. সেটিংস → অ্যাকাউন্ট পাতায় যান।

৩. "অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ" চাপুন, পাসওয়ার্ড দিন ও নিশ্চিত করতে DELETE লিখুন।

অনুরোধের ৩০ দিন পরে অ্যাকাউন্ট ও সব ডেটা স্থায়ীভাবে মুছে যায়। এই ৩০ দিনের মধ্যে লগইন করে অনুরোধ বাতিল করা যায়; মোছার ৩ দিন আগে ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়।

লগইন ছাড়া ইমেইলে অনুরোধ

অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা থেকে [email protected]এ "Account deletion" বিষয়ে ইমেইল করুন। পরিচয় যাচাইয়ের পর একই ৩০ দিনের নিয়মে অ্যাকাউন্ট মোছা হবে।

যা মোছা হয়

অ্যাকাউন্ট (নাম, ইমেইল, ফোন, লগইন), প্রোফাইল ও চেম্বারের তথ্য।

আপনার লেখা মামলা, মক্কেল, শুনানি, কাজ, ফি ও হিসাবের তথ্য।

আপলোড করা সব নথি ও ফাইল, মক্কেল পোর্টাল লিংক, লগইন ডিভাইসের তথ্য।

চেম্বার-মালিক মুছলে চেম্বারের সব ডেটা মুছে যায় এবং সদস্যদের প্রবেশাধিকার বন্ধ হয়। সদস্য মুছলে শুধু তাঁর অ্যাকাউন্ট মোছে।

যা রাখা হয় ও কতদিন

সাবস্ক্রিপশন পেমেন্টের রসিদ ও লেনদেনের হিসাব আইনগত ও হিসাবরক্ষণের প্রয়োজনে নাম-পরিচয় ছাড়া (anonymised) সর্বোচ্চ ৬ বছর রাখা হয়।

নিরাপত্তা ব্যাকআপে থাকা কপি সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

সর্বশেষ হালনাগাদ: ৩ অক্টোবর ২০২৬

প্রাইভেসি পলিসি